প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ১২:৩৬ এ এম

অনলাইন সংস্করণ

দুমকিতে ১৩  বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,যুবক আটক -১

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দেলোয়ার হোসেন খান (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) আনুমানিক রাত ৮টা ৩০ মিনিট সময়  উপজেলার লেবুখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড টোল প্লাজা সংলগ্ন   এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে চাপা খোপ বিরাজ করে ভুক্তভোগী শিশুর বাবা আ. সালাম হাওলাদারের অভিযোগ, দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে তার মেয়েকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে রাত ৮টার দিকে শিশুকে  একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ সময় শিশুটির ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে দুমকি থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বাদীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযোগ অস্বীকার করে দেলোয়ার হোসেন খান দাবি করেন, তাকে ষড়যন্ত্র করে ধর্ষণের  মামলায় ফাঁসানো হয়েছে। তার অভিযোগ,  মিথ্যা অভিযোগে জড়ানো হয়েছে বলে দাবি করেন তিনি। দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, “উভয় পক্ষের বক্তব্য যাচাই করে তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন