প্রকাশিত: ২৩ সেপ্টেম্বার, ২০২৬, ১২:২১ এ এম
অনলাইন সংস্করণ
এ, এইচ, এম, শামিম রহমান পাংশা রাজবাড়ী : রাজবাড়ী জেলা প্রশাসন এর উপস্থিতিতে রাজবাড়ির পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মধ্যে তেল ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বিনামূল্যে মিনি তেল নিষ্কাষন যন্ত্র বিতরণ করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরোজা পারভীন। মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা পরিষদের সামনে কৃষকদের মাঝে এ যন্ত্র বিতরণ করা হয়। পরে তিনি সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে প্রতিবন্ধী দের মাঝে গভীর চেয়ার হুইল চেয়ার ও দুঃস্থদের মাঝে ৩টা সেলাই মেশিন বিতরণ করেন। পরিশেষে উনি উপজেলা কনফারেন্স রুমে মত বিনিময় সভায় দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিফাতুল হক, সহকারি কমিশনার ভূমি মোহাম্মদ সাদ আহমেদ, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা,পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান, পৌর বিএনপি'র সভাপতি বাহারাম হোসেন সরদার উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন,সুফলভোগী কৃষকগন উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন