প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৯:৩৫ পিএম

অনলাইন সংস্করণ

অপরাধ দমনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে’: জিএমপি কমিশনার

গাজীপুর প্রতিনিধি : অপরাধ দমনে পুলিশ সদস্যদের নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জিএমপি সদরদপ্তরের সভাকক্ষে সহকারী পুলিশ কমিশনার (ডিবি) অরূপের বদলিজনিত বিদায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদায়ী কর্মকর্তা অরূপকে নতুন কর্মস্থলে সততা, পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তাহেরুল হক চৌহান বলেন, পুলিশের প্রতিটি সদস্যের আচরণ ও দায়িত্ব পালনের ওপর পুলিশের ভাবমূর্তি অনেকাংশে নির্ভর করে। তাই দায়িত্ব পালনে সততা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে এবং পুলিশের সুনাম অক্ষুণ্ন রাখতে হবে।

অনুষ্ঠানে জিএমপির উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) জাহিদ ভূইয়া, ডিসি ক্রাইম (উত্তর) শাকিল আহমেদ, ডিসি ট্রাফিক আশরাফুল ইসলাম, ডিসি ডিবি (উত্তর) অশোক কুমার পালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন। পরে বিদায়ী সহকারী পুলিশ কমিশনার অরূপকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

মন্তব্য করুন