প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০১:১৫ এ এম

অনলাইন সংস্করণ

কারিগরি ত্রুটিতে এলএনজি সরবরাহ কমেছে

নিজস্ব প্রতিবেদক: কারিগরি ত্রুটির কারণে মহেশখালীস্থ এলএনজি টার্মিনাল থেকে রিগ্যাসিফাইড এলএনজি (আরএলএনজি) সরবরাহ প্রায় ৪৫০ এমএমসিএফডি কমে গেছে। এর ফলে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় সব শ্রেণির গ্রাহক গ্যাসের তীব্র স্বল্পচাপের সম্মুখীন হবেন।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে। এ কারণে গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

কর্তৃপক্ষ আশা করছে, কারিগরি ত্রুটি দ্রুত সমাধান হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

মন্তব্য করুন