প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী বিশ্ববিদ্যালয় স্কয়ার সংলগ্ন আল ওয়ালিদ জামে মসজিদের ওজুখানা ও শৌচাগার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে জেলা পরিষদের অর্থায়নে বাস্তবায়নাধীন এ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি। জেলা পরিষদের বরাদ্দে প্রায় দুই হাজারের বেশি মুসল্লির ব্যবহার উপযোগী করে মসজিদের ওজুখানা ও শৌচাগার উন্নয়নের কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্টরা জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে মুসল্লিদের ধর্মীয় কার্যক্রম পালনে প্রয়োজনীয় সেবার মান আরও উন্নত হবে।
উদ্বোধন অনুষ্ঠানে জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী, জেলা বিএনপির সদস্য মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো. সাইফুল মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কবির শরীফ ও মো. মিন্টু মৃধাসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল খালেক হাওলাদার, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক হাওলাদার, দুমকি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদ সরদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক ওবি, সদস্য নুরজামাল সাজিন, মসজিদ কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন