প্রকাশিত: ১২ ঘন্টা আগে, ১১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক : দিল্লিতে বসে শেখ হাসিনাকে বাংলাদেশকে অস্থিতিশীল করার সুযোগ দিয়ে ভারত সরকার একদিকে বন্ধুত্ব ও অন্যদিকে বৈরী আচরণ একসঙ্গে টিকিয়ে রাখতে পারে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "ভারত হাসিনার কার্ড খেলে বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক করতে চাইলে, সেটি যায় না। দুটো বিপরীতমুখী নীতি একসঙ্গে চলতে পারে না। দিল্লিতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার বক্তব্য দিচ্ছে শেখ হাসিনা, আর ভারত তা অ্যালাউ করছে; অন্যদিকে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাচ্ছে—এসব একসঙ্গে চলতে পারে না।"
আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচার অবশ্যই হবে এবং এ বিষয়ে তদন্ত চলছে, যার ফল দ্রুতই দেশবাসী দেখতে পাবে। পাশাপাশি ব্যক্তি হিসেবে শেখ হাসিনা ও তাঁর দোসরদের সব অন্যায়ের জবাবদিহি নিশ্চিত করা হবে বলে জানান তিনি। তিনি আরও উল্লেখ করেন, চেতনা বিক্রির রাজনীতি দেশের মানুষ আর হতে দেবে না এবং ১/১১ এর ঘটনার সবচেয়ে বড় সুবিধাভোগী ছিল এই আওয়ামী লীগই, যাদের কুশীলবরাই আজ দেশের বাইরে পলাতক।
মন্তব্য করুন