প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৩:৪৩ পিএম
অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক : আগামী ২০২৮ শিক্ষাবর্ষ থেকে সরকারি ও বেসরকারি স্কুলে লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্তকে ঘিরে অনেক অভিভাবকের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কেউ কেউ ইতোমধ্যে সন্তানদের ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য কোচিংয়ে পাঠানো শুরু করেছেন।
তবে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘স্কুলে ভর্তির জন্য যে পরীক্ষা নেওয়া হবে, তা হবে নামমাত্র একটি মূল্যায়ন। এ পরীক্ষার জন্য কোচিং সেন্টারে যাওয়ার কোনো প্রয়োজন নেই।’
বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। এহছানুল হক মিলন বলেন, ‘ভর্তি প্রক্রিয়ায় ক্যাচমেন্ট এরিয়া এবং নামমাত্র পরীক্ষার সমন্বয় করা হবে। এর মাধ্যমে সব শিক্ষার্থীকে ভর্তির আওতায় আনার ব্যবস্থা করা হবে।’ মন্ত্রী বলেন, ভর্তি পরীক্ষা নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এবং অভিভাবকদের সন্তানদের কোচিংয়ের চাপ দেওয়ারও প্রয়োজন নেই।’
মন্তব্য করুন