প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১২:০৮ এ এম

অনলাইন সংস্করণ

সোনাগাজীতে মাছবোঝাই পিকআপ ছিনতাইয়ের ঘটনায় আসামী জাহাঙ্গীর কারাগারে

বিশেষ প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে মাছ ছিনতাইয়ের প্রায় ২৫ দিন পর  প্রধান আসামি যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম প্রকাশ বৈদ্য জাহাঙ্গীর স্বশরীরে আদালতে জামিন চাইতে গেলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। 

বুধবার ২৯ জুলাই ফেনীর  জুড়িশিয়াল-২ আদালতের বিচারক মিনহাজ উদ্দিন আসামি জাহাঙ্গীর আলমের জানিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরন করেন। সে সোনাগাজী পৌরসভার ৫ নং ওয়ার্ডের বৈদ্য বাড়ির মৃত হোসেন আহমদের ছেলে।
উল্লেখ্য; উপজেলার চরখোন্দকার এলাকা গত  (৩ জুলাই) গভীর রাতে  মাছবোঝাই একটি পিকআপ গাড়ি কেচিদিয়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা চালককে অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়।
জানার পর খামার মালিক নুরুল আমিন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। অভিযোগ পাওয়ার পর সোনাগাজী মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে সোনাগাজী হাসপাতাল এলাকা থেকে মাছবোঝাই পিকআপটি উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত খামার মালিক নুরুল আমিন বাদী হয়ে যুবলীগ নেতা জাহাঙ্গীর , রানা ও ডালিমের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪ /৫ জনকে আসামি করে গত ৪ জুলাই শনিবার সোনাগাজী মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। মামলা নম্বর -০৩ বাৎসরিক নম্বর -১২৪ তারিখ ০৪/৭/২৬।

মন্তব্য করুন