প্রকাশিত: ২৩ ঘন্টা আগে, ১০:৫৭ পিএম

অনলাইন সংস্করণ

সাতক্ষীরার শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

এস এম তৌহিদুজ্জামান, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তাদের কাছ থেকে ৫৬৩ পিস ইয়াবা ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪টার দিকে শ্যামনগর থানার মুন্সীগঞ্জ ডেলমা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড কৈখালী স্টেশন সদস্যরা  গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অভিযানে জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৮২ হাজার টাকা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। মাহবুব হোসেন আরও বলেন, মাদকের ভয়াবহ বিস্তার রোধে কোস্ট গার্ড নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন