প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক : ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হারিয়ে যাওয়া চার বছর বয়সী এক শিশুকে কান্নারত অবস্থায় উদ্ধার করে নিরাপদে অভিভাবকের কাছে ফিরিয়ে দিয়েছে ঢাকা মহানগর আনসার দক্ষিণ জোনের অঙ্গীভূত আনসার সদস্যরা।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ-০১-এর সামনে কান্নারত একটি শিশু টহলরত আনসার সদস্যদের নজরে আসে। শিশুটির অসহায় অবস্থা বুঝতে পেরে তারা তাৎক্ষণিকভাবে তাকে নিরাপদ হেফাজতে নেন। পাশাপাশি শিশুটির অভিভাবকের সন্ধানে হাসপাতাল এলাকায় খোঁজখবর শুরু করেন। দায়িত্বে নিয়োজিত পিসি মোঃ সোহাগ শেখ ও এপিসি মোনায়েমের সতর্কতা ও আন্তরিক প্রচেষ্টায় একপর্যায়ে শিশুটির অভিভাবকের সন্ধান পাওয়া যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে অভিভাবকের পরিচয় ও দাবির সত্যতা নিশ্চিত করে শিশুটিকে নিরাপদে তাদের কাছে হস্তান্তর করা হয়।
হারিয়ে যাওয়া শিশুকে দ্রুত নিরাপদ হেফাজতে নিয়ে অভিভাবকের কাছে ফিরিয়ে দেওয়ায় দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের সতর্কতা, দায়িত্বশীলতা ও মানবিক ভূমিকা প্রশংসিত হয়েছে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সেবাপ্রত্যাশী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যরা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
মন্তব্য করুন