প্রকাশিত: ১০ সেপ্টেম্বার, ২০২৬, ১০:৪২ পিএম

অনলাইন সংস্করণ

পটুয়াখসলীর দুমকিতে ৫ পিস ইয়াবাসহ যুবক আটক

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে ৫ পিস ইয়াবাসহ কালিদাস চন্দ্র শীল (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বালুর মাঠ সংলগ্ন এলাকায় এ অভিযান চালিয়ে আটক করা হয়।

পুলিশ জানায়, রাত্রীকালীন মোবাইল ডিউটির সময় এসআই (নিরস্ত্র) সজিব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে শ্রীরামপুর ইউনিয়নের বালুর মাঠ সংলগ্ন সিএনসি ডিজাইন হাউজের সামনে কাঁচা সড়কে অভিযান চালিয়ে কালিদাস চন্দ্র শীলকে আটক করে তার কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক কালিদাস চন্দ্র শীল শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এ ঘটনায় দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (এফআইআর নং-০৯, তারিখ-১০ সেপ্টেম্বর) দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মন্তব্য করুন