প্রকাশিত: ৯ আগষ্ট, ২০২৬, ১২:১৮ এ এম

অনলাইন সংস্করণ

আনসারের অভিযানে দিনাজপুরে ২ নারী চোর আটক: পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক : সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে চোরের খপ্পরে পড়েছেন এক নারী। তবে শেষ রক্ষা হয়নি অপরাধীদের। দুপুর আনুমানিক ১২টায় দিনাজপুর কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির সময় হাতেনাতে আটক হয়েছেন দুই নারী চোর।

সেবাগ্রহীতা এক নারীর ভ্যানিটি ব্যাগ থেকে টাকা চুরির চেষ্টা করছিলেন সেলিনা খাতুন (২৬) ও তার সহযোগী রত্না খাতুন (২০)। সেখানে দায়িত্বরত আনসার পিসি মোঃ মজিবর রহমান, আনসার এলাহি শরিফ ও আশরাফুল আলম বিষয়টি টের পেয়ে তাদের হাতেনাতে আটক করেন।

পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে ধৃত দুই নারী চোরকে কাহারোল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। 
দেশের সরকারি হাসপাতালগুলোতে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে এই তৎপরতা বড় ভূমিকা রাখছে।বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় এই চক্রটিকে ধরা সম্ভব হয়েছে। হাসপাতালগুলোতে চুরি ও ছিনতাই রোধে আনসার বাহিনীর সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন