প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক : মার্কেন্টাইল ব্যাংক পিএলসি সম্প্রতি নোয়াখালী ক্লাব, ঢাকা লিমিটেড প্রাঙ্গনে সার্বক্ষণিক লেনদেন সেবা প্রদানের লক্ষ্যে একটি নতুন এটিএম বুথ উদ্বোধন করেছে। ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এম এ খান বেলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুথটির উদ্বোধন করেন। নতুন এই বুথটি নিয়ে ব্যাংকের মোট এটিএম বুথের সংখ্যা এখন ২০০ টি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী ক্লাব, ঢাকা লিমিটেডের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই। এছাড়াও, মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ড. মো. জাহিদ হোসেন, ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তা ও এবং ক্লাবের পরিচালক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মার্কেন্টাইল ব্যাংকের এই এটিএম সম্প্রসারণ ডিজিটাল ব্যাংকিং এর পরিধি বৃদ্ধি এবং আধুনিক আর্থিক সেবা প্রদানের ক্ষেত্রে ব্যাংকটির প্রতিশ্রুতিরই প্রতিফলন।
মন্তব্য করুন