প্রকাশিত: ১ আগষ্ট, ২০২৬, ১১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক : মার্কেন্টাইল ব্যাংক পিএলসি.-এর পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এম. এ. খান বেলাল। গেল ৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৪৯০তম সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে এ পদে নির্বাচিত করা হয়।
ব্যাংকের শীর্ষ পদে নির্বাচিত হওয়ার পূর্বে এম. এ. খান বেলাল মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী 'সম্রাট গ্রুপ অব কোম্পানিজ'-এর চেয়ারম্যান। তিনি নোয়াখালী জেলা সমিতির নির্বাচিত সভাপতি। তাঁর জন্মস্থান নোয়াখালীর বেগমগঞ্জে তিনি বহু স্কুল, মাদ্রাসা, মসজিদ ও আর্থ-সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন।
মন্তব্য করুন