প্রকাশিত: ১০ সেপ্টেম্বার, ২০২৬, ১২:২৫ পিএম
অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক : দেশজুড়ে ক্যাশলেস ও ডিজিটাল লেনদেনের পরিধি বাড়াতে নির্বাচিত খুচরা মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর সেবা চালু করেছে এনসিসি ব্যাংক। গত মঙ্গলবার ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন উত্তরার সোনারগাঁও জনপথ রোড, টঙ্গীর চেরাগ আলী বাসস্ট্যান্ডসংলগ্ন সিরামিক মার্কেট এবং সাভার নিউ মার্কেটের প্রায় ২০০টি খুচরা মার্চেন্টে বাংলা কিউআর চালুর মাধ্যমে এ সেবার উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, এসইভিপি (করপোরেট ব্যাংকিং) মোহাম্মদ তারিকুল আমিন, ইভিপি ও হেড অব অপারেশনস এ. কে. এম. জাহিদুল আলম, এসভিপি ও আউটস্কাট ঢাকা অঞ্চলের প্রধান মো. জসিমউদ্দিন, এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন, এসভিপি ও হেড অব আইসিটি মো. সাজ্জাদুল ইসলাম, ভিপি ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সেল মো. আনিসুর রহমান মজুমদার, হেড অব রিটেইল বিজনেস ইউনিট, ডিএফএস বিজনেস অ্যান্ড বাংলা কিউআর এস. এম. তানভীর হাসানসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মার্চেন্টরা একটি অভিন্ন কিউআর কোডের মাধ্যমে নগদ অর্থ বহন ও ব্যবহারের ঝুঁকি কমার পাশাপাশি প্রতিটি লেনদেনের ডিজিটাল রেকর্ড সংরক্ষিত থাকবে। এ প্রসঙ্গে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, বাংলা কিউআর এমন একটি আন্তঃব্যাংক পেমেন্ট প্ল্যাটফর্ম, যেখানে গ্রাহকরা নির্বিঘ্নে ও নিরাপদে লেনদেন করতে পারবেন।
একই সঙ্গে মার্চেন্টরাও একটি সাধারণ কিউআর ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের কাছ থেকে অর্থ গ্রহণ করতে পারবেন। সোনারগাঁও জনপথ রোড, টঙ্গী মার্কেট ও সাভার নিউ মার্কেটে এ সেবা চালু করা ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারণের ধারাবাহিকতার প্রতিফলন। ভবিষ্যতে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও খুচরা বাজারেও এ সেবার আওতা বাড়ানোর কার্যক্রম অব্যাহত থাকবে। সংবাদ বিজ্ঞপ্তি।
মন্তব্য করুন