প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১২:২৪ এ এম

অনলাইন সংস্করণ

পটুয়াখালীর দুমকিতে মেশিনগানের তাজা গুলি উদ্ধার, উৎস অজানা

 দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে জনতা কলের মাঠসংলগ্ন এলাকা থেকে একটি মেশিনগানের তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পুরাতন ইটের স্তুপের নিচ থেকে গুলিটি জব্দ করা হয়।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে দুমকি থানার ওসি মো. সেলিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক রাউন্ড গুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্র জানায়, সৃজনী বিদ্যানিকেতনের কয়েকজন শিক্ষার্থী মাঠে খেলাধুলার সময় বল আনতে গিয়ে ইটের স্তুপের কাছে পিতলের মতো বস্তুটি দেখতে পায়। তাদের মধ্যে জিহাদুল ইসলাম জিদান ও আরমান রহমান আশিক সন্দেহ হলে ৯৯৯-এ কল দেয়।
ওসি মো. সেলিম উদ্দিন জানান, গুলিটি কীভাবে সেখানে এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ২০২৪ সালের ৫ আগস্টের সময় কোনোভাবে এটি সেখানে এসে থাকতে পারে।
ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে গুলির উৎস উদঘাটনের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন