প্রকাশিত: ৬ আগষ্ট, ২০২৬, ১২:৫৮ পিএম

অনলাইন সংস্করণ

কটিয়াদীতে তিতাসের হাই-প্রেসার লাইনে অবৈধ গ্যাস সংযোগ

নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানাধীন তিতাস গ্যাসের ৪ ইঞ্চি ব্যাসের ১০০০ পিএসআইজি হাই প্রেসার লাইন হতে দুষ্কৃতকারী চক্র চুনা পাথর কারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগ স্থাপন করে। অতিরিক্ত প্রেসারের কারণে গ্যাস সংযোগ স্থান হতে গ্যাস লিকেজ হয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকায় জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। এছাড়া, রাষ্ট্রীয় সম্পদ গ‍্যাসের অপচয় হয়। এহেন পরিস্থিতিতে গত ০৩/০৮/২০২৬ তারিখে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা, সহকারী কমিশনার, কটিয়াদী, কিশোরগঞ্জ জেলা -এর নেতৃত্বে অভিযানে জোবিঅ -কিশোরগঞ্জ, আঞ্চলিক অপারেশন বিভাগ এবং আঞ্চলিক প্রশাসন ও লিগ্যাল বিভাগ -ময়মমনসিংহ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণের যৌথ টিমের উপস্থিতিতে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ঘটনাস্থল হতে বিভিন্ন ধরনের আলামত জব্দ করা হয়। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে কিশোরগঞ্জের কটিয়াদি থানায় ০৪/০৮/২০২৬ তারিখে বাংলাদেশ গ্যাস আইন ২০১০ মোতাবেক মামলা দায়ের করা হলে কটিয়াদি থানা পুলিশ বিবাদিদের মধ্যে সংশ্লিষ্ট চুন কারখানার ২জন জমির মালিক'কে গ্রেফতার করা হয়। নিম্নে তাদের নাম ও পরিচয় উল্লেখ করা হলো:
১। মোঃ সুলতান উদ্দিন আকন্দ, পিতা- মৃত মোঃ আসাদুজ্জামান সাং- কাজিরচর, ডাকঘর- বৈরাগীর চর, উপজেলা- কটিয়াদী, জেলা- কিশোরগঞ্জ। জাতীয় পরিচয়পত্র নং-৪৮১৪৫৭৬১১৯৯৮০
২। মোঃ সুমন  মিয়া , পিতা-মো:রেজাউল করিম , সাং-কাজীরচর, থানা কটিয়াদি, জেলা-কিশোরগঞ্জ, জাতীয় পরিচয় পত্র নং-৪৮১৪৫৭৬১২০০৭৯
অবশিষ্ট আসামি চুন ভাট্টির মালিক'কে গ্রেফতারের চেষ্টা চলছে। উল্লেখ্য, গত ৫/৮/২৬ তারিখে লিকেজটি মেরামত করে গ্রাহক প্রান্তে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়েছে।

মন্তব্য করুন