প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৯:০২ পিএম

অনলাইন সংস্করণ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে `জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ'- এর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর আদর্শ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কর্মকান্ড বাস্তবায়নসহ বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর প্রতি পূর্ণ আস্থা,বিশ্বাস ও সমর্থন জানিয়ে সহযোগিতার প্রত্যয় নিয়ে জিসপ-এর আদর্শ, উদ্দেশ্য ও সমাজকল্যাণমূলক কর্মকান্ডে উদ্বুদ্ধ হয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ স্বেচ্ছাসেবী পেশাজীবী সংগঠন হিসেবে অবদান রাখার দৃঢ় প্রত্যয় নিয়ে গত ৩০ জুলাই ২০২৬ খ্রি. তারিখে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন এর কার্যক্রম শুরু হয়। 

শ্রদ্ধা নিবেদন শেষে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন এর নবগঠিত কমিটির সভাপতি মো: আকুল হোসেন, মহাব্যবস্থাপক (পরিদর্শন ও তদন্ত), সদর দপ্তর, বিএসএফআইসি ও সাধারণ সম্পাদক আশরাফ সিদ্দিক (আপেল), ব্যবস্থাপক (আইন ও সম্পত্তি), সদর দপ্তর, বিএসএফআইসি জিসপ কেন্দ্রীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করার প্রত্যয়  ব্যক্ত করেন। চিনি শিল্পের উন্নয়নে কাজ করবেন বলে জানান। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট এমদাদ হোসেন। সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ দফা বাস্তবায়নে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন। পাশাপাশি বন্ধ চিনিকলগুলো চালু করে বেকার যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে মাননীয় প্রধান মন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা জনাব মোঃ আনোয়ারুল হক বাবু এবং যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আবুল কালাম আজাদ রতন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন