প্রকাশিত: ৩ আগষ্ট, ২০২৬, ০৫:০১ পিএম

অনলাইন সংস্করণ

পরিত্যক্ত গাড়ির নামে টেন্ডার ও ভুয়া ভাউচারে কোটি কোটি টাকা উত্তোলনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: সড়ক ও জনপথ অধিদপ্তরের (আরএইচডি) কারখানা বিভাগের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার গোলাম রাব্বানীর বিরুদ্ধে পরিত্যক্ত ও অচল যানবাহনের নামে একাধিকবার টেন্ডার আহ্বান, ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ উত্তোলন এবং বিভিন্ন প্রকল্পে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ২০২৪–২৫ ও ২০২৫–২৬ অর্থবছরে এসব অনিয়মের মাধ্যমে প্রায় ২০ থেকে ৩০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে দাবি করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, আরএইচডি কারখানা বিভাগের একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ও ব্যবহার অনুপযোগী যানবাহনের নামে একাধিকবার টেন্ডার আহ্বান করে আসছে। গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও বনানী এলাকায় থাকা বিভিন্ন গাড়ির নাম ব্যবহার করে বারবার টেন্ডার দেখিয়ে সরকারি অর্থ উত্তোলনের অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, যেসব গাড়ির নামে টেন্ডার দেখানো হয়েছে, সেগুলোর অনেকগুলো দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে আছে এবং কিছু গাড়ি কার্যত ব্যবহার অনুপযোগী। এছাড়া নির্বাহী প্রকৌশলীর ক্ষমতাবলে প্রতি মাসে বিভিন্ন ভাউচারের মাধ্যমে ২৫ হাজার টাকা করে উত্তোলনের অভিযোগও রয়েছে। জার নির্দেশদাতা সুপারনটেনডেন্ট  ইঞ্জিনিয়ার গোলাম রাব্বানী অভিযোগে বলা হয়েছে, ২০২৪–২৫ অর্থবছরে এভাবে প্রায় আড়াই থেকে তিন কোটি টাকা এবং ২০২৫–২৬ অর্থবছরে আরও ১ থেকে ২ কোটি টাকা উত্তোলন করা হয়েছে। এসি স্থাপন প্রকল্পেও অনিয়মের অভিযোগ
একই বিভাগের বিরুদ্ধে সড়ক ভবন, আরএইচডি ভবন ও ডিটিসিএ ভবনে নতুন এসি স্থাপনের কাজেও বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, এসব প্রকল্পে ২০ থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও বাস্তবে ১০ থেকে ১২ কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে। বাকি অর্থ ভুয়া বিল-ভাউচার তৈরি করে উত্তোলন করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। কাজের পরিমাণ ও ব্যয়ের মধ্যে বড় ধরনের অসামঞ্জস্য রয়েছে বলেও দাবি করা হয়েছে।
বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা অভিযোগের বিষয়ে সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার গোলাম রাব্বানীর বক্তব্য জানতে সংবাদ প্রতিদিন/লিড নিউজ ২৪ ডটকম-এর পক্ষ থেকে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

পরবর্তীতে প্রতিবেদক তার দপ্তরে গিয়ে দেখা করার চেষ্টা করলে গোলাম রাব্বানী সরাসরি কথা বলতে অস্বীকৃতি জানান এবং বিষয়টি নিয়ে তার একজন সহকারী প্রকৌশলীর সঙ্গে কথা বলতে বলেন।
প্রতিবেদক ওই সহকারী প্রকৌশলীর কাছে ভুয়া টেন্ডার ও ভুয়া ভাউচারের মাধ্যমে প্রায় ২০–৩০ কোটি টাকা উত্তোলনের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আমি এ বিষয়ে কিছু জানি না।”
এরপর গোলাম রাব্বানীর সঙ্গে পুনরায় একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো বক্তব্য দেননি। তার সহকারীও  দুই-তিন দিনের মধ্যে তথ্য দেওয়ার আশ্বাস দিলেও পরবর্তীতে একাধিক ফোনকল ও বার্তার কোনো উত্তর দেননি।

অভিযোগকারী সূত্রের দাবি, বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে গোলাম রাব্বানী সরাসরি কোনো ব্যাখ্যা না দিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। অভিযোগ রয়েছে, তিনি একজন পরিচিত সাংবাদিকের মাধ্যমে প্রতিবেদকের সঙ্গে যোগাযোগ করানোর চেষ্টা করেন এবং সরাসরি সাক্ষাৎ এড়িয়ে যান। অডিট ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ অভিযোগে আরও বলা হয়েছে, অডিট কার্যক্রমে অনিয়ম ধামাচাপা দিতে সংশ্লিষ্টদের প্রভাবিত করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের দাবি, অডিট-সংক্রান্ত প্রতিবেদন নিষ্পত্তির জন্য ১৫ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত লেনদেন হয়েছে। গোলাম রাব্বানীর বিরুদ্ধে আরও অভিযোগ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের দাবি, আরএইচডি কারখানা বিভাগের এসব কার্যক্রম সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার গোলাম রাব্বানীর নেতৃত্বে পরিচালিত হয়ে আসছে। অভিযোগ রয়েছে, বিভিন্ন অনিয়মের দায় অনেক সময় অধীনস্থ নির্বাহী প্রকৌশলীদের ওপর চাপিয়ে দেওয়া হয়। আরেকটি সূত্রের দাবি, গোলাম রাব্বানীর এক ভাই পুলিশ কর্মকর্তা হওয়ায় তিনি প্রভাব খাটিয়ে ভয়-ভীতি প্রদর্শনের মাধ্যমে এসব কার্যক্রম পরিচালনা করে আসছেন বলে অভিযোগ রয়েছে। 

তদন্তের দাবি
সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, সরকারি প্রতিষ্ঠানে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দ্রুত উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা প্রয়োজন। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
এছাড়া সচেতন মহলের মতে, পর্যাপ্ত তথ্য-উপাত্ত ও নথিপত্রের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দায়ের করে বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত।
প্রতিবেদকের নোট:
এই প্রতিবেদনের সঙ্গে অভিযোগ-সংশ্লিষ্ট প্রয়োজনীয় নথি, টেন্ডার ডকুমেন্ট, বিল-ভাউচার এবং কোন কোড থেকে কত টাকা উত্তোলন করা হয়েছে—তার বিস্তারিত তথ্য পৃথকভাবে প্রকাশ করা হবে।আগামী করবে দেখতে ভিজিট করুন, leadnews-24.com ও দৈনিক সংবাদ প্রতিদিনে

মন্তব্য করুন