প্রকাশিত: ২ আগষ্ট, ২০২৬, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যদের অভিযানে রাজধানীর চকবাজার থানাধীন মিটফোর্ড হাসপাতালে দালালির অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মিটফোর্ড হাসপাতাল পুলিশ বক্সে সোপর্দ করা হয়।
রবিবার সকাল আনুমানিক ৯টায় হাসপাতালের বহির্বিভাগের টিকিট কাউন্টারের সামনে দায়িত্বরত আনসার সদস্যরা দেখতে পান, মো. আব্দুল মান্নান (৩২) নামে এক ব্যক্তি রোগীদের মাত্র ১০০ টাকায় ডাক্তার দেখিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এবং বিভিন্ন সুযোগ-সুবিধার আশ্বাস দিয়ে হাসপাতালের বাইরে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই প্লাটুন কমান্ডার (পিসি) মো. কামাল পারভেজ, এপিসি শরিফুল ইসলাম এবং আনসার সদস্য সঞ্জয় দাস তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে তাকে আটক করেন। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মিটফোর্ড হাসপাতাল পুলিশ বক্সে সোপর্দ করা হয়। অঙ্গীভূত আনসার সদস্যরা এ হাসপাতালসহ দেশের সকল সরকারি হাসপাতালে রোগী ও তাদের স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দালালচক্র, চুরি, ছিনতাই এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সার্বক্ষণিক সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
মন্তব্য করুন