ঠেলা জাল নিয়ে মাছ শিকারে যাচ্ছে দুই কিশোর। করিমগঞ্জ-নিকলী সড়ক, কিশোরগঞ্জ
খালের ওপর সেতুর নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম ভোগান্তিতে স্থানীয় মানুষ। লোহালিয়া-ভুড়িয়া ইউনিয়ন, পটুয়াখালী
ফুলের ওপর বসে আছে রঙিন প্রজাপতি। নোয়াপাড়া, খাগড়াছড়ি
কদিন আগেও বৃষ্টিতে কাদা হয়ে যাওয়া পথ মাড়িয়ে স্কুলে যেতে হতো এই শিশুদের। এখন কাদাময় পথে ইট বিছিয়ে দেওয়ায় কিছুটা স্বস্তিতে স্কুলমুখী শিশুরা। লাইন বিল পাবলা, ডুমুরিয়া, খুলনা
মনু নদের শান্ত জলে নৌকা ভাসিয়ে মাছ ধরছেন দুই মৎস্যজীবী। মনু সেতু, মৌলভীবাজার
কুড়িগ্রামের চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের সড়কটারী এলাকায় ব্রহ্মপুত্রের ডান তীর রক্ষা বাঁধে আবার ধস দেখা দিয়েছে। কাঁচকোল সড়কটারী এলাকা থেকে ছবিটি তোলা