প্রকাশিত: ১১ আগষ্ট, ২০২৬, ০৮:৫৪ পিএম

অনলাইন সংস্করণ

৩ বোনের স্বপ্নযাত্রা : একসঙ্গে জন্ম, একসঙ্গে এসএসসি

নিজস্ব প্রতিবেদক : এসএসসি ২০২৬ পরীক্ষায় অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে কুমিল্লার তিন সহোদরা বোন। ঢাকা বোর্ডের অধীনে  বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে নাজিবা ইসলাম, নাবিলা ইসলাম ও নাফিসা ইসলাম তিনজনই অর্জন করেছে গোল্ডেন এ-প্লাস।


তারা বিশিষ্ট ব্যবসায়ী ও প্রকৌশলী জনাব নাদিমুল ইসলামের কন্যা। তিন বোনের এমন অসাধারণ ফলাফলে পরিবার, শিক্ষক-শিক্ষিকা, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তিন বোনের এই সাফল্য তাদের কঠোর পরিশ্রম, মেধা ও অধ্যবসায়ের অনন্য দৃষ্টান্ত। ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও সাফল্য অর্জন করে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখুক, এ প্রত্যাশা পরিবারের।

মন্তব্য করুন