প্রকাশিত: ৯ আগষ্ট, ২০২৬, ১১:১৯ পিএম
অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক : দেশের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও অসামান্য অবদান রেখে চলেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করতে মালয়েশিয়া সফরে যাচ্ছে বাহিনীর নারী বেসবল দল।
১২ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ‘মালয়েশিয়া নারী বেসবল চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এ অংশ নেবে দলটি। এ উপলক্ষে ০৯ আগস্ট (রোববার) বাহিনী সদর দপ্তরে খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করেন মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ মহোদয়। তিনি নারী বেসবল দলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে প্রতিনিধিত্ব করতে আন্তরিকভাবে উৎসাহ ও শুভকামনা জানান।
সেলাঙ্গরের ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার বিএফএম ন্যাশনাল বেসবল মাঠে এই আসর বসবে। এ উপলক্ষে ১০ আগস্ট থেকে ১৭ আগস্ট ২০২৬ পর্যন্ত বাংলাদেশ আনসার-ভিডিপি নারী বেসবল দল মালয়েশিয়ায় অবস্থান করবে। এই চ্যাম্পিয়নশিপে স্বাগতিক মালয়েশিয়াসহ বাংলাদেশ, পাকিস্তান ও ইন্দোনেশিয়া মোট চারটি দেশ প্রতিদ্বন্দ্বিতা করবে। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে আনসার-ভিডিপির ক্রীড়াদলের ধারাবাহিক সাফল্য রয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় ধারাবাহিক শ্রেষ্ঠত্ব বজায় রাখা আনসার-ভিডিপি ক্রীড়াদল এবারও বেসবল ময়দানে দারুণ কিছুর প্রত্যাশা করছে।
মন্তব্য করুন